1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের ঢল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

মাহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের ঢল

অনলাইন ডেস্ক :

মাহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মানুষের ঢল নামে। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আজ মধ্যরাতে (১২টা ১ মি.) বঙ্গবন্ধুর সমাধিতে আসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

রাত সাড়ে ১১ টা থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের সমাগম বাড়তে থাকে। রাত ১২ টা ১ মিনিটে গোপালগঞ্জের বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে জেলায় স্বাধীনতা দিবসের কর্মসূচীর শুভ সূচনা করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এরপর পুলিশ সুপার আল-বেলী অফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে একেএকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ জেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, টুঙ্গিপাড়া পৌরসভা, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও প্রশাসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল, সমাজসেবা অধিদপ্তর, জেলা কারাগার, শেখ রোহানা টেক্টটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানী, এলজিইডি, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক সংগঠন।

এসময় পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও ৭১ এ মাহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে রাত ১ টা পর্যন্ত চলে প্রথম প্রহরের শ্রদ্ধা নিবেদনের পালা। মঙ্গলবার সকাল ১০ টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ছাত্রলীগ, যুবলীগ, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের সহযোগি সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!