1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মায়ের জন্মদিনে বিশেষ উপহার দিলেন হৃতিক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মায়ের জন্মদিনে বিশেষ উপহার দিলেন হৃতিক

প্রতিনিধি

বলিউড সুপারস্টার হৃতিক রোশান আর তার মা পিঙ্কি রোশনের মধ্যকার সম্পর্কের সমীকরণটা সবসময়ই একটু অন্যরকম। তাদের বন্ধন মানেই যেন পাহাড় সমান আবেগ আর একরাশ উষ্ণতা। কখনো সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি শ্রদ্ধা জানানো, আবার কখনো ঘরোয়া আড্ডায় মেতে ওঠা।

হৃতিক তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে কখনোই কার্পণ্য করেন না। এবার মায়ের জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলতে হৃতিক বেছে নিলেন একদম অন্যরকম এক পথ। সম্প্রতি পিঙ্কি রোশনের জন্মদিনে তাকে নিয়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের বুকে রোমাঞ্চকর জেট স্কি রাইডে বেরিয়ে পড়লেন ‘গ্রিক গড’ খ্যাত এই অভিনেতা।

পিঙ্কির ভাষ্যমতে, এটিই ছিল তার জীবনের অন্যতম সেরা জন্মদিনের উপহার। মা ও ছেলের এই বিশেষ মুহূর্তের একটি ছবি পিঙ্কি রোশন নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন।

ছবিতে দেখা যায়, জেট স্কি চালকের আসনে স্বয়ং হৃতিক, আর পেছনে বসে শক্ত করে ছেলেকে আঁকড়ে ধরে আছেন মা পিঙ্কি। উত্তাল সমুদ্রের মাঝে মা-ছেলের এই রোমাঞ্চকর সফরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।

নেটিজেনরা হৃতিকের এই আদুরে উপহারের প্রশংসা করছেন। মায়ের প্রতি হৃতিকের এমন নিখাদ ভালোবাসা আর জন্মদিনের এই বিশেষ সারপ্রাইজ ভক্তদের মনে যেমন জায়গা করে নিয়েছে, তেমনি এই বয়সেও পিঙ্কির এমন সাহসিকতা ও প্রাণচঞ্চলতা নজর কেড়েছে সবার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!