1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মায়ের জন্মদিনে আবেগপ্রবণ ঋতুপর্ণা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

মায়ের জন্মদিনে আবেগপ্রবণ ঋতুপর্ণা

প্রতিনিধি

মা মানেই এক পরম নির্ভরতা, এক গভীর আবেগ। সেই প্রিয় মানুষটি পাশে নেই আজ দেড় বছর। কিন্তু টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের প্রতিটি নিশ্বাসে আজও মিশে আছেন তার মা। দীর্ঘ অসুস্থতার পর মা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে, তবে মেয়ের স্মৃতিতে তিনি অমলিন। মায়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা ও ফেলে আসা মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছেন এই তারকা।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন ঋতুপর্ণার মা। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের সেই চলে যাওয়া ঋতুপর্ণার জীবনে তৈরি করেছে এক বিশাল শূন্যতা।

মায়ের জন্মদিনে পুরনো দিনের একটি সুন্দর সন্ধ্যার স্মৃতিচারণ করে ঋতুপর্ণা লেখেন, ‘শুভ জন্মদিন মা। তোমার আশীর্বাদ আর স্মৃতিগুলো আমি মনের গভীরেই যত্ন করে রেখেছি। তোমায় খুব মিস করি মা। আজকের এই দিনে তুমি যেখানেই থাকো না কেন, তোমার প্রিয় জিনিসগুলো নিয়েই থেকো, উদযাপন করো।’

মায়ের অসুস্থতার দিনগুলোর কথা স্মরণ করে অভিনেত্রী আরও জানান, সেই সময়টা ছিল তার জীবনের অন্যতম কঠিন এক অধ্যায়। রক্তচাপ কমে যাওয়া থেকে শুরু করে হাসপাতালের সেই যন্ত্রণাদায়ক মুহূর্তগুলো আজও তাকে তাড়িয়ে বেড়ায়।

আবেগে আপ্লুত ঋতুপর্ণা আরও লেখেন, ‘তুমি চলে যাওয়ার পর থেকে এই শূন্যতা যেন প্রতিদিন আরও বাড়ছে। প্রতিটি মুহূর্তে তোমাকে ছাড়া জীবন কল্পনা করাও আমার জন্য অসম্ভব। তোমাকে অনেক ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি।’

উল্লেখ্য, পর্দার ব্যস্ততার মাঝেও ঋতুপর্ণা সবসময়ই পরিবার-ঘনিষ্ঠ মানুষ হিসেবে পরিচিত। বিশেষ করে মায়ের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসা সামাজিক মাধ্যমে নেটিজেনদেরও বেশ আবেগপ্রবণ করে তুলেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!