1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ

মান্দা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে খলিল উদ্দিন শেখ,ছহির উদ্দিন এবং মাহফুজুর রহমান ওরফে টিটু প্রতিদ্বন্দ্বীতা করেন।

এতে মই প্রতীক নিয়ে ২৯ টি ভোট পেয়ে মাহফুজুর রহমান ওরফে টিটু সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছহির উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে ২১ টি ও খলিল উদ্দিন শেখ ১৮ টি ভোট পেয়ে পরাজিত হন।

অপরদিকে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নিরাঞ্জন কুমার এবং ব্লক ভিত্তিক সদস্য পদে আনিছার রহমান,রফিকুল ইসলাম,আব্দুল মান্নান সরদার,আব্দুল জব্বার,কাজেম উদ্দিন সরদার এবং ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ,সদস্য ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক উজ্জল কুমার কবিরাজ।

এব্যাপারে মান্দা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন বলেন, অত্র উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ১৯৭২ সালে স্থাপিত। এ উপজেলায় ১৩৪ টি সমিতি রয়েছে। প্রতি ৩ বছর পর পর উৎসব মুখর পরিবেশে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষভাবে এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। সকল পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!