1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় বিবাদমান জমির গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ;আহত ৪ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

মান্দায় বিবাদমান জমির গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ;আহত ৪

প্রতিনিধি

নওগাঁর মান্দায় বিবাদমান জমির গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার দুপুরে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের নিজকুলিহার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উভয় পক্ষের লোকজন থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, নিজকুলিহার গ্রামের মৃত আব্দুস সামাদ মোল্যার ছেলে রায়হান হোসেন এবং একই গ্রামের মৃত কুদরতুল্যার ছেলে আব্দুল হাই গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে (বিবাদমান জমির গাছ কাটাকে কেন্দ্র করে) সোমবার দুপুরে উভয় পক্ষের সংঘর্ষে মেরিনা খাতুন, আয়েশা বেগম,রোকেয়া এবং রিক্তাসহ সর্বমোট ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মধ্যে মেরিনা খাতুন, আয়েশা বেগমকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণি বলেন, এ ঘটনায় নিজকুলিহার গ্রামের মৃত আব্দুস সামাদ মোল্যার ছেলে রায়হান হোসেন বাদী হয়ে বাবু,আব্দুল হাই,জয়,বিজয় এবং রিমা আক্তারের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে একই গ্রামের মৃত কুদরতুল্যার ছেলে আব্দুল হাই ও একটি অভিযোগ দায়ের করেছেন। উভয়ের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও জমি সংক্রান্ত বিরোধে ৩ নং পরানপুর ইউনিয়নের দাওয়াইল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মকছেদ আলী ও নাতী মুরাদ হোসেনসহ ৬ নং মৈনম ইউনিয়নের মৃত বয়তুল্লাহ মন্ডলের ছেলে হারেজ উদ্দিন, হারেজের স্ত্রী হাফিজা এবং হারেজের ছেলে হাসান আলী আহত হয়েছেন। বর্তমানে তারা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!