1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মানবতাবিরোধী অপরাধে আ. লীগের বিচার করতে হবে - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

মানবতাবিরোধী অপরাধে আ. লীগের বিচার করতে হবে

প্রতিনিধি

দেশে গণহত্যা, সন্ত্রাস ও মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার করতে হবে। বুধবার (৯ এপ্রিল) হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের এক মতবিনিময় সভায় এ কথা বলা হয়।

এনসিপির অফিসে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় দেশে গণহত্যা, সন্ত্রাস ও মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা মোকদ্দমা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে হেফাজতের পক্ষ থেকে বলা হয়- মতবিনিময়ে আওয়ামী লীগের বিচারসহ কয়েকটি বিষয়ে একমত হন হেফাজত ও এনসিপি। হেফাজতের দাবি হলো সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং বহুত্ববাদ বাদ দিতে হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়- গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত তাদের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে।

নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হেফাজত ও এনসিপি ঐকমত্য হয়েছে বলে জানানো হয়। একইসঙ্গে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি তুলেন তারা।

এছাড়া মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্যান্য দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করেন। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়।

মতবিনিময়ে হেফাজতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, মাওলানা সাজিদুর রহমান,নায়েবে আমির ড. আহমেদ আব্দুল কাদের, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আহমেদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব,মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহদী,সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সারজিস আলম, সংগঠক মাওলানা সানাউল্লাহ খান, সংগঠক রফিকুল ইসলাম আইনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!