1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

প্রতিনিধি

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি নানা কারণে আলোচনায় থাকলেও বাচ্চাদের জন্য তার রয়েছে আলাদা মমতার জায়গা। এবার এক মাদকাসক্ত মায়ের কাছ থেকে তিন মাস বয়সী এক শিশুকে উদ্ধারের আকুতি জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন রিনি। মঙ্গলবার সকালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বাচ্চার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে শিশুটির মাকে স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত রিহ্যাব বা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

পরীমণি তার পোস্টে জানান, শিশুটির মা ইয়াবায় আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে তিন মাসের শিশুটি তার মায়ের কাছে কোনোভাবেই নিরাপদ নয় বলে দাবি করেছেন এই চিত্রনায়িকা। তিনি শিশুটির মাকে উদ্দেশ্য করে লেখেন, তাকে একটি শেষ সুযোগ দেওয়ার জন্যই এই স্ট্যাটাসটি দিচ্ছেন। পরিস্থিতি না বদলালে তিনি পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেবেন বলেও হুঁশিয়ারি দেন।

শিশুটির মা পরীমণিকে সব যোগাযোগ মাধ্যমে ব্লক করে রাখলেও নায়িকা আশা করছেন এই বার্তাটি তার নজরে আসবে। পরীমণি উল্লেখ করেন, আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তোমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতোটা নির্বোধ নও।

এদিকে পরীমণির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। এক ভক্ত শিশুটিকে দ্রুত নিরাপদ করার অনুরোধ জানালে উত্তরে পরীমণি জানান, তিনি নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। মন্তব্যকারীদের অনেকেই মা হিসেবে পরীমণির মমত্ববোধের প্রশংসা করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!