1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাঠে নারীদের নামাজ আদায়, পরে গোমূত্র ঢেলে করা হলো ‘শুদ্ধ’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

মাঠে নারীদের নামাজ আদায়, পরে গোমূত্র ঢেলে করা হলো ‘শুদ্ধ’

প্রতিনিধি

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণের ঐতিহাসিক শানিওয়ারওয়াড়া দুর্গে নামাজ আদায় করেছিলেন কয়েকজন মুসলিম নারী। আর পরে নামাজ আদায়ের স্থানে বিজেপি সংসদ সদস্যের নেতৃত্বে ‘গোমূত্র শুদ্ধিকরণ’ কর্মসূচি পালন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মহারাষ্ট্রের রাজনীতি। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, পুণের ঐতিহাসিক শানিওয়ারওয়াড়া দুর্গে কয়েকজন মুসলিম নারী নামাজ আদায় করেছেন, এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজেপি সংসদ সদস্য মেধা কুলকার্নির নেতৃত্বে একদল নেতাকর্মী দুর্গে গিয়ে ওই স্থানকে ‘গোমূত্র’ দিয়ে শুদ্ধ করেন বলে অভিযোগ উঠেছে।

গত শনিবার দুর্গে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এরপর প্রত্নতত্ত্ব অধিদপ্তর (এএসআই)-এর এক কর্মকর্তা পুণে পুলিশে অভিযোগ দায়ের করেন। এখন পর্যন্ত ওই নারীদের পরিচয় প্রকাশ করা হয়নি। ভিডিওতে দেখা যায়, বিজেপি নেতারা দুর্গের ভেতর সেই স্থানটি গোমূত্র দিয়ে ধুয়ে ‘শুদ্ধি’ অনুষ্ঠান করছেন এবং ‘শিব বন্দনা’ পাঠ করছেন।

বিজেপি সংসদ সদস্য মেধা কুলকার্নি বলেন, “ঘটনাটি প্রত্যেকের জন্য উদ্বেগ ও ক্ষোভের বিষয়। এটি দুর্ভাগ্যজনক। শানিওয়ারওয়াড়া নামাজের জায়গা নয়। প্রশাসনকে আমরা অনুরোধ করছি, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে।”

পুলিশ জানিয়েছে, দুর্গে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানে ঘটনাটি নিন্দা জানিয়ে বলেন, “শানিওয়ারওয়াড়ার ইতিহাস রয়েছে, এটি বীরত্বের প্রতীক এবং হিন্দু সমাজের সঙ্গে গভীরভাবে যুক্ত। যদি হিন্দুরা হাজি আলিতে হনুমান চালিশা পাঠ করে, মুসলমানদের অনুভূতি আঘাত পাবে না? নামাজ পড়তে হলে মসজিদে যান। যদি হাজি আলিতে হনুমান চালিশা ও আরতি হয়, তখন কেউ যেন ক্ষুব্ধ না হয়।”

এদিকে বিজেপির এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে বিরোধী মহাযুতি জোট।

এনসিপি নেতা অজিত পাওয়ারের মুখপাত্র রূপালি পাটিল থোম্বরে বলেন, পুলিশের উচিত মেধা কুলকার্নির বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মামলা করা। তিনি বলেন, “কুলকার্নি হিন্দু-মুসলমান বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, অথচ পুণেতে উভয় সম্প্রদায় বহুদিন ধরে শান্তিতে বসবাস করছে।”

শিবসেনা নেতা নীলম গোহরে বলেন, “শানিওয়ারওয়াড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা। এর নিজস্ব নিয়মকানুন রয়েছে, যা সবাইকে মানতে হবে। নিয়ম ভঙ্গ হলে জেলা প্রশাসন ও পুলিশই ব্যবস্থা নেবে। কেউ যেন এই ভেবে বসে না থাকে যে, তারাই সরকার।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!