1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভোদন আর নেই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভোদন আর নেই

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন মৃতু বরণ করেছেন। শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। (ইন্না-লিল্লাহি ওয়া,ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আহসান হাবিব ভোদনের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আরী বলেন, গত ১২ মার্চ উপজেলার তেরোমাইল মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় তাঁর বাবা গুরুতর আহত হন।

এর পর থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার তাঁর বাবার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই শনিবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। আজ বিকেল চারটায় মহাদেবপুর উপজেলা সদরের ডাকবাংলো মাঠে তাঁর বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল পাঁচটায় গ্রামের বাড়ি উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

আহসান হাবিব ভোদন ২০০৪ সাল থেকে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও তার স্বজনদের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন তিনি। তাঁর প্রার্থিতা বৈধ ছিল।

প্রার্থীর মৃত্যুর কারণে মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত হবে কি না জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান বলেন, প্রার্থীর মৃত্যুর বিষয়টি নির্বাচন কমিশনে (ইসি) লিখিতভাবে জানানো হয়েছে। তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যু এবং নির্বাচন কার্যক্রম নিয়ে আইনে কি আছে, তা দেখে সিদ্ধান্ত জানাবে ইসি। এ বিষয়ে খুব শিগরিই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসির সিদ্ধান্ত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!