1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মহাদেবপুরে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মহাদেবপুরে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি :

এক, দুই, তিন- হাঁটি হাঁটি পা পা করে এভাবেই পঁচিশে পা রাখল যুগান্তর। শিশু, কৈশোর পেরিয়ে পঁচিশ বছরে পদার্পণ করেছে যুগান্তর। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় নজরুল প্রি-ক্যাডেট একাডেমির হলরুমে কোমলমতি শিশু শিক্ষার্থীদের সঙ্গে বর্ষপূর্তির আনন্দ ভাগাভাগি করে নিতে আয়োজন করা হয় কেক কাটা ও দোয়া মাহফিলের।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ বলেন, সত্যের সন্ধানে নির্ভীক স্লোগানে জন্মলগ্ন থেকে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে সাহসিকতার পরিচয় দিয়ে আসছে যুগান্তর। দেশের বহুল প্রচারিত ও জনপ্রিয় পত্রিকা যুগান্তর দেশের শীর্ষস্থানীয় পত্রিকার মধ্যে অন্যতম।

যুগান্তরের মহাদেবপুর প্রতিনিধি মো. আইনুল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মহাদেবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সহ-সভাপতি মো. ওয়াসীম আলী, অর্থ সম্পাদক মো. মোকলেছুর রহমান, সদস্য মো. জুয়েল মণ্ডল, শামসুল আলম উজ্জ্বল, মেহেদী হাসান, মো. রফিকুল ইসলাম, শাকিল আহমেদ, এসএম শামীম হাসান, মহাদেবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, নজরুল প্রি-ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক মো. পিন্টু রহমান, প্রশান্ত কুমার এবং জয়ন্ত কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানে যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও যুগান্তরের প্রশাসক অ্যাডভোকেট সালমা ইসলাম, সম্পাদক সাইফুল আলমসহ যুগান্তরে কর্মরত সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাগানবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আজাদ হোসেন।
শেষে নজরুল প্রি-ক্যাডেট একাডেমির দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কেটে পঁচিশে পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!