1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মরহুম ট্রাক শ্রমিক আবুল হোসেনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান - NEWSTVBANGLA
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

মরহুম ট্রাক শ্রমিক আবুল হোসেনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য মরহুম আবুল হোসেনের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

‎‎সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য মরহুম আবুল হোসেনের পরিবার আর্থিক অনুদান দিয়েছে ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। আজ শুক্রবার দুপুর ৩ ঘটিকায় মরহুম আবুল হোসেনের বাড়িতে এ আর্থিক অনুদান দেওয়া হয়। আর্থিক অনুদানে কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান, আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সুজন কর্মকার, জেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস আহমেদ বাদল, উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আসাদ, মরহুম আবুল হোসেনের বড় ভাই ও তাহার নাবালক ৩ শিশুকন্যা, এছাড়াও উপজেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
‎গত ২১-০৫-২০২৬ইং তারিখে স্থানীয় খাগাইল এলাকায় দুর্বৃত্তদের আঘাতে মরহুম আবুল হোসেন ৬ দিন আইসিও তে থেকে ২৭-০৫-২০২৬ইং তারিখ রাতে মৃত্যু বরণ করেন৷ পরে জেলা ও উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদে ২ আসামী আটক করা হয়।
‎জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম লস্কর বলেন, মরহুম আবুল হোসেনের পরিবারকে আমাদের সংগঠনের নীতি অনুযায়ী আর্থিক অনুদান প্রদান কর হয়েছে। আরো যেভাবে সহযোগিতা লাগে আমরা করব এবং তার হত্যার বিচারের জন্য আমরা সবসময় মাঠে থাকব।

‎কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, আমরা ধন্যবাদ জানাই ট্রাক শ্রমিক ইউনিয়নকে। তারা মরহুম আবুল হোসেনের পরিবারকে এই আর্থিক অনুদান দেওয়ার জন্য। পাশাপাশি আমরা আসামীদের দ্রুত গ্রেফতার করেছি এবং বাকীদের ও তারাতাড়ি গ্রেফতার করা হবে।

‎কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক পিকআপ-কাভার্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কবির হোসেন বলেন, আমরা আমাদের সংগঠনের সকল সদস্যদের যেকোনো সমস্যায় সর্বদাই সহযোগিতায় আছি। ভবিষ্যতে ও থাকব। তারই ধারাবাহিকতায় মরহুম আবুল হোসেনের পরিবারকে আজকের আর্থিক অনুদান দেওয়া এবং ভবিষ্যতে ও সংগঠনের নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।

 

‎মোঃ জয়নাল আবেদীন
‎কোম্পানীগঞ্জ, সিলেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!