কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য মরহুম আবুল হোসেনের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য মরহুম আবুল হোসেনের পরিবার আর্থিক অনুদান দিয়েছে ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। আজ শুক্রবার দুপুর ৩ ঘটিকায় মরহুম আবুল হোসেনের বাড়িতে এ আর্থিক অনুদান দেওয়া হয়। আর্থিক অনুদানে কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান, আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সুজন কর্মকার, জেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস আহমেদ বাদল, উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আসাদ, মরহুম আবুল হোসেনের বড় ভাই ও তাহার নাবালক ৩ শিশুকন্যা, এছাড়াও উপজেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২১-০৫-২০২৬ইং তারিখে স্থানীয় খাগাইল এলাকায় দুর্বৃত্তদের আঘাতে মরহুম আবুল হোসেন ৬ দিন আইসিও তে থেকে ২৭-০৫-২০২৬ইং তারিখ রাতে মৃত্যু বরণ করেন৷ পরে জেলা ও উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদে ২ আসামী আটক করা হয়।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম লস্কর বলেন, মরহুম আবুল হোসেনের পরিবারকে আমাদের সংগঠনের নীতি অনুযায়ী আর্থিক অনুদান প্রদান কর হয়েছে। আরো যেভাবে সহযোগিতা লাগে আমরা করব এবং তার হত্যার বিচারের জন্য আমরা সবসময় মাঠে থাকব।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, আমরা ধন্যবাদ জানাই ট্রাক শ্রমিক ইউনিয়নকে। তারা মরহুম আবুল হোসেনের পরিবারকে এই আর্থিক অনুদান দেওয়ার জন্য। পাশাপাশি আমরা আসামীদের দ্রুত গ্রেফতার করেছি এবং বাকীদের ও তারাতাড়ি গ্রেফতার করা হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক পিকআপ-কাভার্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কবির হোসেন বলেন, আমরা আমাদের সংগঠনের সকল সদস্যদের যেকোনো সমস্যায় সর্বদাই সহযোগিতায় আছি। ভবিষ্যতে ও থাকব। তারই ধারাবাহিকতায় মরহুম আবুল হোসেনের পরিবারকে আজকের আর্থিক অনুদান দেওয়া এবং ভবিষ্যতে ও সংগঠনের নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।
মোঃ জয়নাল আবেদীন
কোম্পানীগঞ্জ, সিলেট।