1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মতিঝিল-কমলাপুরে ১৭২ ওয়ার্কশপ উচ্ছেদ না করার দাবি মালিক সমিতির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

মতিঝিল-কমলাপুরে ১৭২ ওয়ার্কশপ উচ্ছেদ না করার দাবি মালিক সমিতির

প্রতিনিধি

রাজধানীর মতিঝিলকমলাপুর-এ অবস্থিত অটোমোবাইল ওয়ার্কশপগুলো উচ্ছেদ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি।

রোববার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

সংগঠনটি জানায়, তাদের অধিভুক্ত ১৭২টি ওয়ার্কশপ দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ওই এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠান শুধু ব্যবসা নয়, বরং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও কাজ করছে, যেখানে দক্ষ শ্রমিক তৈরি হচ্ছে এবং অনেকে বিদেশে গিয়ে রেমিট্যান্স অর্জন করছেন।

তারা আরও দাবি করে, এসব ওয়ার্কশপ নিয়মিতভাবে ভ্যাট ও কর প্রদান করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। হঠাৎ উচ্ছেদ করা হলে হাজারো শ্রমিক ও তাদের পরিবার অনিশ্চয়তায় পড়বে এবং দেশের পরিবহন ও যোগাযোগ খাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, উচ্ছেদ কার্যক্রম হলে আগে পর্যাপ্ত সময় দিয়ে পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে বাস্তবতা বিবেচনায় নিয়ে বর্তমান উচ্ছেদ পরিকল্পনা স্থগিত রাখার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!