1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মঞ্চে হঠাৎ কান্না শুরু সুনিধি চৌহানের, থামিয়ে দিলেন গান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

মঞ্চে হঠাৎ কান্না শুরু সুনিধি চৌহানের, থামিয়ে দিলেন গান

প্রতিনিধি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। সম্প্রতি একটি কনসার্টে পারফর্ম করছিলেন তিনি। স্বাভাবিকভাবেই গান করছিলেন। কিন্তু হঠাৎ করেই কেঁদে ফেলেন গায়িকা।

ভাইরাল একটি চিডিওতে দেখা যায়, মঞ্চে গান গাইতে গিয়ে কণ্ঠরোধ হয়ে আসায় দর্শকদের কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় সুনিধি জানান, তার গলার অবস্থা অত্যন্ত খারাপ, শারীরিক ও মানসিকভাবে গান গাওয়ার মতো অবস্থায় নেই।

এরপর দর্শকদের উদ্দেশে বলেন, আমার সাথে আগে কখনো এমন ঘটেনি। বিষয়টি খুবই অস্বস্তিকর। আমি সবসময় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ পারছি না।

ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি মঞ্চেই অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং গান চালিয়ে যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।

মাত্র চার বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু করা সুনিধি চৌহান বলিউডে অসংখ্য জনপ্রিয় গান দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে ‘ধুম মাচা লে’, ‘দেশি গার্ল’, ‘কামলি’ ও ‘শিলা কি জওয়ানি’র মতো অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!