1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোটে জিতেই লুটিয়ে পড়লেন সায়নী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোটে জিতেই লুটিয়ে পড়লেন সায়নী

প্রতিনিধি

ভারতের লোকসভার নির্বাচনে ৫৪৩টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছেন টালিউড অভিনেত্রী সায়নী ঘোষ।

পরনে সাদা শাড়ি, গায়ে আঁচল, পায়ে চটি পড়ে এমন ঐতিহ্যবাহী বেশে ভোটের মাঝে নিজের প্রচারটা বেশ ভালোভাবেই চালিয়েছিলেন অভিনেত্রী। এর মধ্যে শিবলিঙ্গের একটি ছবি পোস্ট করেই বিতর্কে জড়ান সায়নী। এবার ভোটে জিততে সেই শিবলিঙ্গের প্রতিই আস্থা রেখেছিলেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, হাতে প্রশংসাপত্র ও একগাল হাসি নিয়ে স্থানীয় একটি কালী মন্দিরে হাজির হয়েছিলেন সায়নী। সেখানে ছিল শিবলিঙ্গও। মন্দিরে   পৌঁছাতেই মহাদেবের পায়ে রীতিমতো লুটিয়ে পড়লেন তিনি। দিতে থাকলেন ‘হর হর মহাদেব’ ধ্বনিও।

বিজয়ী সায়নী বলেন, ‘যাদবপুর লোকসভার মা, মাটি মানুষকে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা। এই জয় গণতন্ত্রের জয়, এই জয় আপামর বঙ্গবাসী তথা ভারতবর্ষের জয়। আগামীদিনে মাথা উঁচু করে তৃণমূলের পতাকা বহন করবো এবং মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে মাথা নীচু করে যাদবপুরের মা, মাটি মানুষকে পরিষেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’

এর আগে সায়নীর জয়ে এক পোস্ট লিখে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা ও পরিচালক রাজ চক্রবর্তী। তিনি বলেছেন, সায়নী যথেষ্ট বুদ্ধিমতী এবং দলের ও বড় সম্পদ; এতটা অল্প বয়সে রাজনীতির ময়দানে এমনটি সচরাচর দেখা যায় না। সেখানে সায়নী শুরু থেকেই নিজেকে বার বার প্রমাণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!