1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোটে ক্ষমতায় যাওয়া বিএনপির জন্য হঠাৎ গণভোটের রায় গ্রহণ কেন কঠিন হলো? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

ভোটে ক্ষমতায় যাওয়া বিএনপির জন্য হঠাৎ গণভোটের রায় গ্রহণ কেন কঠিন হলো?

প্রতিনিধি

জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়নে টালবাহানার তীব্র সমালোচনা করেছেন আলোকচিত্রী, সাংবাদিক ও সমাজকর্মী ড. শহিদুল আলম

রোববার (২৯ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি বলেন, “জনগণ যে রায়ের ভিত্তিতে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, সেই রায় যদি তারা গ্রহণ করতে পারে, তাহলে অন্য রায় (গণভোট) গ্রহণ করা কেন এখন কঠিন?”

ড. শহিদুল আলম আরও বলেন, “জনগণ সবকিছুর ঊর্ধ্বে। স্বৈরাচার এতদিন টিকে ছিল কারণ তারা জনগণের রায়কে উপেক্ষা করেছিল। বিএনপিকে সেই পথ থেকে বেরিয়ে আসার আহ্বান জানাই। এখন জনগণের সঙ্গে আছেন, এটা প্রমাণ করার সময়।”

মানববন্ধনে উপস্থিত ফাহিম মাশরুর, সহসমন্বয়ক, উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় ভোট ও গণভোটে দেশের দুই-তৃতীয়াংশ মানুষ সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে। কিন্তু ঈদের আগের সংসদ অধিবেশনে এ বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত দেখা যায়নি। তিনি সতর্ক করে বলেন, “আইনি মারপ্যাঁচে গণভোটকে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না।”

মানববন্ধনে শতাধিক জুলাইযোদ্ধা, লেখক, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা hুঁশিয়ারি দিয়েছেন, যদি সরকার সংবিধান সংস্কার বাস্তবায়নে টালবাহানা করে, তবে আবারও রাজপথে আন্দোলনে নামবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!