1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভেনেজুয়েলায় পরবর্তী অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ভেনেজুয়েলায় পরবর্তী অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধি

আগামী কয়েকদিনের মধ্যে ভেনেজুয়েলার বিরুদ্ধে পরবর্তী অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। দেশটির চার কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চাপে রাখতে গত কয়েকদিন ধরে দেশটির আশপাশে সেনা জড়ো এবং মাদক কারবারীদের নৌকা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে মার্কিনিরা।
ঠিক কখন নতুন অভিযান শুরু করা হবে এবং এটির পরিধি কেমন হবে সেটি নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নতুন অভিযানের অনুমোদন দিয়েছেন কি না সেটি স্পষ্ট নয়।
দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন অভিযানের অংশ হিসেবে মাদুরোর বিরুদ্ধে গোপন কার্যক্রম চালানো হতে পারে।
গতকাল শনিবার দেশটির এক কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি দাবি করেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক আসে। এগুলো বন্ধ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া মাদক চোরাচালানোর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
ট্রাম্প প্রশাসন বলে আসছে, ভেনেজুয়েলার মাদক কারবারের সঙ্গে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জড়িত। যদিও মাদুরো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে দীর্ঘদিন ধরেই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ট্রাম্প প্রশাসন এ প্রচেষ্টা বাড়িয়েছে। মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার সাধারণ মানুষ এবং সেনাবাহিনী এ ধরনের চেষ্টা প্রতিহত করবে।
গত কয়েকমাস ধরেই ভেনেজুয়েলার আশপাশের ক্যারিবিয়ান অঞ্চলে সেনা জড়ো করছে। এছাড়া গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ভেনেজুয়েলার ভেতর গোপন অভিযান চালানোর নির্দেশও দিয়েছেন ট্রাম্প।
কাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মাদক চোরাচালানকারী গোষ্ঠী কার্টেল দে লোস সোলেসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করবে। দেশটি বলে আসছে, এটির সঙ্গে মাদুরোর সংশ্লিষ্টতা আছে।
যখন এই গোষ্ঠীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হবে, তখন এর সঙ্গে মাদুরোর সংশ্লিষ্টতার অজুহাত দেখিয়ে তার সম্পদের ওপর হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র। যদিও ট্রাম্প বলেছেন, মাদুরোর সম্পদে হামলার আগে তার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করতে রাজি আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!