1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভূতুড়ে অবতারে হুঁশিয়ারি দিলেন অক্ষয় কুমার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভূতুড়ে অবতারে হুঁশিয়ারি দিলেন অক্ষয় কুমার

প্রতিনিধি

বলিউডে অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শন জুটি মানেই বক্স অফিসে হাসির তুফান আর ব্লকবাস্টার সিনেমা। ‘হেরা ফেরি’, ‘ভুলভুলাইয়া’ কিংবা ‘ভাগম ভাগ’-এর স্মৃতি এখনো দর্শকদের মনে রয়েছে। দীর্ঘ ১৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও এই জনপ্রিয় জুটি ফিরছে রূপালি পর্দায়।

তাদের নতুন সিনেমা ‘ভূত বাংলো’র মুক্তির তারিখ ও অক্ষয়ের রহস্যময় লুক প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। সম্প্রতি সিনেমাটির একটি মোশন পোস্টার শেয়ার করেছেন অক্ষয় কুমার।

সেখানে দেখা যায়, এক অদ্ভুত আলো-আঁধারি পরিবেশে একটি রাজকীয় সিংহাসনে বসে আছেন ‘খিলাড়ি’। তার চারপাশে ঘিরে রয়েছে কয়েকটি বীভৎস ও ভয়ংকর মুখাবয়ব। হাতে ও গলায় রুদ্রাক্ষের মালা, চোখে কালো সানগ্লাস সব মিলিয়ে এক নতুন অবতারে ধরা দিয়েছেন অভিনেতা।

ভিডিওটি শেয়ার করে অক্ষয় ক্যাপশনে লিখেছেন, ‘দশজনকে পাল্লা দেব। সবটাই শুধু সময়ের অপেক্ষা।’ ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমাটি আগামী ১৫ মে মুক্তি পাবে। তবে সেই পরিকল্পনা পরিবর্তন করে এখন নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ১০ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘ভূত বাংলো’। জয়পুরের বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু হয়েছে।

অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের এই প্রজেক্টে যুক্ত হয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন দুই তারকা তব্বু ও যিশু সেনগুপ্ত। দীর্ঘ ২৫ বছর পর এই সিনেমার মাধ্যমে পর্দায় পুনর্মিলন হতে যাচ্ছে অক্ষয় ও তব্বুর। সিনেমাটিতে যিশুর চরিত্রটি অত্যন্ত শক্তিশালী ও বৈচিত্র্যময় হতে চলেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!