1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভিসা সংকট ও রুপির ধস! বিদেশে পড়ার স্বপ্নে বড় ধাক্কা, বিপাকে লাখো ভারতীয় শিক্ষার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ভিসা সংকট ও রুপির ধস! বিদেশে পড়ার স্বপ্নে বড় ধাক্কা, বিপাকে লাখো ভারতীয় শিক্ষার্থী

প্রতিনিধি

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন এখন অনেক ভারতীয় শিক্ষার্থীর জন্য দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ভিসা নীতির কড়াকড়ি, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং ভারতীয় রুপির অবমূল্যায়নের কারণে ভয়াবহ চাপে পড়েছেন লাখো শিক্ষার্থী ও তাদের পরিবার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরো ও ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় বিদেশে পড়াশোনার খরচ বহুগুণ বেড়ে গেছে। ফলে অনেক শিক্ষার্থীকে অতিরিক্ত শিক্ষাঋণ নিতে হচ্ছে, যা ভবিষ্যতে বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়াতে পারে।

ঝাড়খণ্ডের কনটেন্ট ক্রিয়েটর প্রগতি প্রিয়া বলেন, বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন এখন তাকে উদ্বেগে ফেলেছে। এমন ঋণের বোঝা নিতে চান না, যা সারা জীবনেও শোধ করা কঠিন হয়ে যেতে পারে।

তথ্য অনুযায়ী, বর্তমানে ১২ লাখেরও বেশি ভারতীয় শিক্ষার্থী বিদেশে অধ্যয়ন করছেন। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা গত দুই বছরে প্রায় ২০ শতাংশ কমেছে। চলতি বছরে যুক্তরাজ্যের ৭৬ শতাংশ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীর ভর্তি কমেছে, আর যুক্তরাষ্ট্রে কমেছে প্রায় ৭ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, ডলারের বিপরীতে রুপির মূল্যহ্রাস, কঠোর ভিসা নীতি এবং বিদেশে চাকরির বাজারে অনিশ্চয়তা ভারতীয় শিক্ষার্থীদের জন্য নতুন সংকট তৈরি করেছে। ফলে অনেকেই এখন জার্মানি, আয়ারল্যান্ড ও ইতালির মতো তুলনামূলক কম খরচের দেশগুলোকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!