1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভালোবাসা দিবসে নিলয়-হিমির বিশেষ নাটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভালোবাসা দিবসে নিলয়-হিমির বিশেষ নাটক

প্রতিনিধি

আসন্ন ভালোবাসা দিবসকে সামনে রেখে দর্শকদের জন্য আসছে বিশেষ নাটক ‘মায়া বনের হরিণ’। এতে থাকছেন জনপ্রিয় পর্দা-জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাফ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই নাটকটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

রুবেল আনুশের গল্প ভাবনা ও পরিচালনায় নাটকটি মূলত এক অব্যক্ত ভালোবাসার গল্প। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম। পরিচালক জানান, মনের গহীনে জমে থাকা কিন্তু বলতে না পারা সেই অনুভূতিগুলোই এই নাটকের মূল উপজীব্য, যা মানুষের মনে আজীবন এক মধুর আক্ষেপ হয়ে থাকে।

নিলয় ও হিমির অনবদ্য অভিনয়ের প্রশংসা করে পরিচালক রুবেল আনুশ জানান, নাটকটি এখন প্রচারের জন্য পুরোপুরি প্রস্তুত এবং ভালোবাসা দিবসে এটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।

‘মিডল ক্লাস ফ্যামিলি’ নিয়ে আসছেন নিশাত প্রিয়ম
সহশিল্পী হিসেবে নিলয় আলমগীরের সাথে হিমির রসায়ন বরাবরের মতোই চমৎকার। নাটকের ভিন্নধর্মী গল্পের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, দর্শকরা নিলয়-হিমি জুটিকে যেভাবে ভালোবাসেন, সেই প্রত্যাশা পূরণ করতেই তারা কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়া আগামী ঈদেও এই জুটিকে বেশ কিছু নতুন নাটকে দেখা যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!