1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে অনুপ্রবেশের সময় হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ভারতে অনুপ্রবেশের সময় হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

ভারতে অনুপ্রবেশের সময় হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
কুমিল্লায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে কুমিল্লা সীমান্তের পুটিয়া নামকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বুড়িচং উপজেলার জগতপুর এলাকার মো. সাইদুর রহমান (২৪), শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) এবং আদর্শ সদর উপজেলার বাঁশমঙ্গল শাহারিয়ার নাজিম জয় (১৯)।

কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধীনস্থ খাদলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৪৯/৭-এস-এর জিরোলাইন থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামের স্থানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বুড়িচং থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে ফাহিমা আক্তার আখি (২৩) হত্যাকাণ্ডে জড়িত। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বিজিবি আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আসামিদের বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযানের মাধ্যমে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!