1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বিমানবন্দরে আগুন - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বিমানবন্দরে আগুন

প্রতিনিধি

ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার সকালের দিকে ব্মিানবন্দরের একটি অংশে নির্মাণ কাজ চলাকালীন এই অগ্নিকাণ্ড ঘটে। ভারতের ইংরেজি দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের একাধিক সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়া বলেছে, নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কনভেয়র বেল্টের কাছে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে নির্মাণ শ্রমিকরা ঝালাইয়ের কাজ করছিলেন, এমন সময় ফুলকি থেকে আগুন ধরে যায়।

এই ঘটনায় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নির্মাণ শ্রমিকদের কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায়। এই আগুন বিমানবন্দরের কিছু অংশে ছড়িয়ে পড়ে। এ সময় টেলিফোনে দমকল বাহিনীকে আগুনের ঘটনা জানানো হয়।

যদিও দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের কর্মীরা। আনন্দবাজার বলছে, কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। বুধবার সকালে সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে ফ্লেক্স। সেখান থেকে আশপাশের জিনিসপত্রেও আগুন ধরে যায়।

বিমানবন্দর সূত্র বলছে, বিমানবন্দরের আবর্জনা ফেলার স্থানেও আগুন ছড়িয়ে পড়েছিল। তবে এতে বিমানবন্দরে বিমানের উড্ডয়ন-অবতরণে কোনও ব্যাঘাত ঘটেনি।

বুধবার থেকে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) শুরু হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ ৫ হাজারের বেশি অতিথি অংশ নেবেন।

ইতোমধ্যে অতিথিদের অনেকেই কলকাতায় পৌঁছাতে শুরু করেছেন। বিজিবিএসের অতিথিদের আগমনের মাঝেই বিমানবন্দরে অগ্নিকাণ্ড সেখানে উদ্বেগ তৈরি করে। তবে আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!