1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের অংশে থাকা কাশ্মিরও পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য: পাকিস্তানের সেনাপ্রধান - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ভারতের অংশে থাকা কাশ্মিরও পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য: পাকিস্তানের সেনাপ্রধান

প্রতিনিধি

ভারতের অংশে থাকা কাশ্মিরও পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর। বুধবার (৫ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদে যান জেনারেল মুনীর। তিনি বলেন, ভারতের জম্মু কাশ্মিরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে লড়াই করছে সেটিতে তারা সবসময় সমর্থন দিয়ে যাবেন এবং একদিন অবশ্যই পুরো কাশ্মির পাকিস্তানের অংশ হবে।

তিনি বলেন, “কোনো সন্দেহ নেই, কাশ্মিরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী, এটি একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে।”

জেনারেল মুনীর হুমকি দেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে তারাও পাল্টা শক্তি প্রয়োগ করবেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করবেন।

আজাদ কাশ্মীমের মুজাফ্ফরাবাদে কাশ্মির আন্দোলনে শহীদদের বেদিতে পুষ্পস্তব অর্পণ করেন তিনি।

এছাড়া ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মিরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন অসীম মুনীর। এই নেতাদের তিনি আশ্বস্ত করেন, তাদের স্বাধীনতার সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে থাকবে। জেনারেল মুনীর বলেন, জম্মু কাশ্মিরে হিন্দুবাদীদের অত্যাচার নির্যাতন বেড়ে চলছে। কিন্তু এসব অত্যাচার সেখানকার মানুষের মনোবলকে আরও শক্তিশালী করবে।

এদিকে দেশভাগের পর থেকেই কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে। ভারতের অংশে থাকা জম্মু কাশ্মিরের বেশিরভাগ মানুষ পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায়। এ কারণে দেশভাগের সাত দশক পরও এখনো সেখানে সশস্ত্র আন্দোলন পরিচালিত হয়ে আসছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!