1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভাবনার পোশাকের সমালোচনায় অঞ্জনা! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

ভাবনার পোশাকের সমালোচনায় অঞ্জনা!

প্রতিনিধি

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে সৈকতের তীরে বসেছিল সিনেমার বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হাজির হয়েছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

১২ দিনব্যাপী আনন্দঘন পরিবেশে এই চলচ্চিত্র উৎসবে শুরু থেকেই উপস্থিত ছিলেন তিনি। প্রতিদিন নতুন নতুন পোশাক ও সাজে ভক্তদের চমকে দিয়েছেন ভাবনা।

রেড কার্পেটে কখনো এই অভিনেত্রী হাজির হয়েছেন আন্তর্জাতিক তারকাদের মতো লম্বা টেলওয়ালা গাউনে। আবার কখনো বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে।

ভাবনার পোশাকে যেমন নতুনত্ব ছিল, তেমনই সমাজের প্রতি বিভিন্ন বার্তাও ছিল। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় ছিল অভিনেত্রীর পোশাকে খোলামেলা ভাব। অধিকাংশ পোশাকেই সাহসী রূপে ধরা দিয়েছেন ভাবনা।

নিজের এই সাজের জন্য যেমন প্রশংসা পেয়েছেন তিনি, আবার নেটিজেনদের কটাক্ষও শুনতে হয়েছে তারকাকে। সেই সমালোচকদের দলেই এবার যোগ দিলেন অভিনেত্রী অঞ্জনা রহমান।

নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নামধারী নায়িকা’ সম্বোধনে কয়েজনের পোশাক নিয়ে বেশ সমালোচনা করেছেন।

যেখানে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কান উৎসবে নিজেকে অত্যাধুনিকভাবে উপস্থাপন করতে গিয়ে এ দেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসম্মুখে আবির্ভূত করেছেন, যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী করেন না। যার মধ্য বিন্দু পরিমাণ শিল্পসত্তা বিদ্যমান, তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশীয় সংস্কৃতিকে অপমান করতে পারেন না।’

তাচ্ছিল্যের সুরে অঞ্জনা প্রশ্ন ছুড়ে বলেন, ‘খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। বাঙালি সংস্কৃতি, কৃষ্টির প্রতি যার কোনও মমত্ববোধ না থাকে, সে আবার কিসের শিল্পী?’

অঞ্জনার সেই স্ট্যাটাসে কোথাও ভাবনার নাম উল্লেখ না থাকলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি অভিনেত্রীর নিশানায় কে ছিলেন। কারণ এ বছর বাংলাদেশ থেকে পরিচিত অভিনেত্রীদের মধ্যে কেবল ভাবনাই কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন। প্রতিনিয়ত নিজের সাজ ও পোশাকের জন্য সংবাদের শিরোনামও হয়েছেন।

যদিও অঞ্জনার এই স্ট্যাটাসের জবাবে ভাবনাকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!