1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ভাই, আমরা তো তোমাদের প্রতীকে কোনো বাধা দিইনি , মির্জা ফখরুল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

‘ভাই, আমরা তো তোমাদের প্রতীকে কোনো বাধা দিইনি , মির্জা ফখরুল

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা মার্কা না দিলে ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে- দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এনসিপির উদ্দেশে তিনি বলেন, ‘ভাই, আমরা তো তোমাদের প্রতীকে কোনো বাধা দিইনি। কোন প্রতীক তোমাদের দেওয়া হবে, সেটি নির্বাচন কমিশনের বিষয়। তাহলে ধানের শীষ নিয়ে এই অযথা টানাটানি কেন?’

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন, ধানের শীষ অপ্রতিরোধ্য হিসেবে মানুষের সমর্থন পাচ্ছে এবং সারা দেশে এর স্লোগান উঠছে। তিনি বলেন, এ প্রতীককে থামানোর অপচেষ্টা চলছে। যদি ধানের শীষ বিজয়ী হয়, তাহলে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা পালিয়ে যেতে বাধ্য হবে।

তিনি বলেন, আমরা যতই সংস্কার করি বা বুদ্ধিজীবীরা মিলে নতুন কৌশল খুঁজি, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার পুনরায় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব হবে না।

গতকাল বৃহস্পতিবার (০৯ অক্টোবর) শাপলা প্রতীক ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের সামনে এখন দুটি পথ খোলা- এক, আমাদের শাপলা প্রতীক দিতে হবে; নতুবা প্রতীকের তালিকা থেকে ধানের শীষ ও সোনালি আঁশ বাদ দিতে হবে।

তিনি আরও বলেন, শাপলা প্রতীক নিয়ে কমিশনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে এটি পাবো। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আইনি বাধা দেখা যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!