1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রেইন সার্জারির পর দোয়া চাইলেন তৌসিফ আহমেদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ব্রেইন সার্জারির পর দোয়া চাইলেন তৌসিফ আহমেদ

প্রতিনিধি

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ গুরুতর অসুস্থ। সম্প্রতি তার মস্তিষ্কে অস্ত্রোপচার (ব্রেইন সার্জারি) সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই শিল্পী।

হাসপাতালের বিছানায় বসে থাকা একটি ছবি শেয়ার করে তৌসিফ ক্যাপশনে লেখেন, ‘ব্রেইন সার্জারির কয়েকদিন পরের ছবি। দোয়া করবেন। আমি একজন অতি সাধারণ মানুষ। আমি পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য হলেও নিজের জীবনকে সগৌরবে বাঁচতে।’

অস্ত্রোপচারের খবরটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

উল্লেখ্য, তৌসিফ আহমেদ নবীন-প্রবীণ সব শ্রেণির শ্রোতাদের কাছেই সমান জনপ্রিয়। ২০০৭ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ দিয়েই তিনি সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ও ‘জান পাখি’র মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিরহী ও রোমান্টিক গান দিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!