1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ

প্রতিনিধি

ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলেছেন মুস্তাফিজুর রহমান। এর পরই ভারতের বিমান ধরেন এই পেসার। জাতীয় দলের হয়ে খেলার পরদিন আজ রোববার আইপিএলে মাঠে নামছেন তিনি।

রাতের ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। যেখানে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গুজরাট। দিল্লির ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

দিল্লির একাদশে আছেন মুস্তাফিজ। মিচেল স্টার্কের বদলি হিসেবে একাদশে জায়গা পেয়েছেন এই বাঁহাতি পেসার। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে অক্ষর প্যাটেলের দল।

অবশ্য আজকের ম্যাচে মুস্তাফিজের একাদশে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যেহেতু গতকালই জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন এবং দুবাই থেকে ভারতে গেছেন তাই ভ্রমণ ক্লান্তি আছে তার। তবে টিম ম্যানেজমেন্ট মনে করছে, ফিজ খেলার মতো যথেষ্ট ভালো অবস্থানে আছেন তাই আজই মাঠে নামছেন এই বাঁহাতি পেসারকে।

উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের মাঝপথে দল পেয়েছেন মুস্তাফিজ। গত ১৪ মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। এই বাঁহাতি পেসারকে ৭ দিনের জন্য এনওসি দিয়েছে বিসিবি। ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজ। এই সময়ে তিনটি ম্যাচ রয়েছে দিল্লির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!