1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন প্রক্রিয়া শুরু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন প্রক্রিয়া শুরু

প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন প্রক্রিয়া শুরু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে লুৎফর রহমানকে। তিন সদস্যের কমিশনের অন্য দুই সদস্য হলেন- ওয়াহিদুজ্জামান ও মোহাম্মদ রাকিব।
গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন লুৎফর রহমান। আর কমিশনার হিসেবে থাকবেন ওয়াহিদুজ্জামান ও মোহাম্মদ রাকিব। নবগঠিত এ কমিশন অবিলম্বেই নির্বাচনী বিধিমালা প্রস্তুত করে প্রার্থিতা আহ্বান করবে।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়া লুৎফর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

জুলাই গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৩৬ দিনের সেই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই প্ল্যাটফর্মে বিভিন্ন দল ও মতের শিক্ষার্থীরা সমন্বয়ক হিসেবে ছিলেন।

অভ্যুত্থানের প্রায় তিন মাসের মাথায় ২২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্যসচিব, উমামা ফাতেমাকে মুখপাত্র ও আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক করা হয়। উমামা ছাড়া বাকি তিনজনই এখন এনসিপির নেতা। শুধু তারাই নন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বড় অংশই নতুন দলটিতে যোগ দিয়েছেন।

গত বছরের জুলাইয়ে যখন কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয়, তখন এর উদ্যোক্তাদের সিদ্ধান্ত ছিল, আন্দোলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু পরে একটি অংশের উদ্যোগে এই প্ল্যাটফর্ম পুনর্গঠন করা হয়।

তবে যেদিন প্ল্যাটফর্মটির পুনর্গঠন করা হয়, ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের দাবি করেন, আন্দোলন শুধু কোটা সংস্কারে সীমাবদ্ধ থাকেনি, বরং এই ব্যানার ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করেছে। দেশের মানুষ মনে করে, এই ব্যানারের কার্যক্রম এখানেই শেষ হওয়ার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!