1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বুনিয়া সোহেলের সহযোগী ককটেল-পেট্রোল বোমাসহ আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

বুনিয়া সোহেলের সহযোগী ককটেল-পেট্রোল বোমাসহ আটক

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা, বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার সজীব (২২) নামে এক যুবককে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেল ৫টার দিকে শেরেবাংলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা গোপন তথ্যে জানতে পারে— মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এক যুবক ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। পরে সেনা সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে সজীব নামে এক যুবককে আটক করে।
আটক সজীব শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার হিসেবে পরিচিত। অভিযানে তার কাছ থেকে বেশ কয়েকটি ককটেল বোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

পরে সজীবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। এ অভিযানে আরও ককটেল বোমা, পেট্রোল বোমা ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে, সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় ১৮টি ককটেল বোমা, ২৩টি পেট্রোল বোমা, ১৪০টি গ্লাস কনটেইনার, ২৫০ গ্রাম গানপাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথর, ৩ কেজি ভাঙা পাথর, একটি ধারালো তলোয়ার ও একটি সামুরাই তলোয়ার উদ্ধার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মোহাম্মদপুরে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে তাদের কার্যক্রম কিছুটা হলেও কমবে। আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে।

অভিযান শেষে আটক সজীব এবং উদ্ধারকৃত বিস্ফোরক-অস্ত্র পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!