ইপেপার / প্রিন্ট
গেল বছরের ২১ ডিসেম্বরে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল বিসিবির বোর্ড মিটিং। পরে চলতি বছরেও একটি জরুরি বৈঠক হয়েছে তবে সেটি অনলাইনে। এবার স্ব-শরীরে বৈঠকে বসতে চলেছে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলা অবস্থাতেই বোর্ড সভায় বসবেন বিসিবি পরিচালকরা।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। আগামী ২৫ ডিসেম্বর (শনিবার) মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে বোর্ড সভা। যা শুরু হবে বিকেল পাঁচটা থেকে।
বোর্ড মিটিংয়ের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে। সম্প্রতি আলোচনাতে রয়েছে এই বিষয়। সিসিডিএমের ৭৮টি ক্লাব বোর্ডের গঠনতন্ত্র সংশোধন নিয়ে বেশ শক্ত দাবিই জানিয়েছে। সেটি অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে এই বোর্ড সভায়।