ইপেপার / প্রিন্ট
চলতি বছর বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক চার দেশের তালিকায় আছে বাংলাদেশ। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে আরএসএফ বলেছে, ২০২৪ সালে বাংলাদেশসহ ৪টি দেশ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল।
গত ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকদের অধিকারের সর্বশেষ হালনাগাদ তথ্য নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে আরএসএফ। সংগঠনটি বলেছে, ‘‘বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ফিলিস্তিন। গত পাঁচ বছরে অন্য যেকোনও দেশের তুলনায় ফিলিস্তিনে বেশি সাংবাদিক নিহত হয়েছেন।’’
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পরে ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল পাকিস্তান। দেশটিতে চলতি বছর অন্তত সাতজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এরপরই আছে বাংলাদেশ ও মেক্সিকো। এই দুই দেশে চলতি বছর পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।
আরএসএফ বলছে, ২০২৪ সালে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হাতে অন্তত ১৮ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের মধ্যে কেবল গাজায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। এছাড়া লেবাননে নিহত হয়েছেন দুই সাংবাদিক।
আরএসএফ বলছে, ২০২৪ সালে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হাতে অন্তত ১৮ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের মধ্যে কেবল গাজায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। এছাড়া লেবাননে নিহত হয়েছেন দুই সাংবাদিক।