1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে এবার ৩ ইউনিটে অংশ নেবেন ৯৫৪৪ শিক্ষার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে এবার ৩ ইউনিটে অংশ নেবেন ৯৫৪৪ শিক্ষার্থী

প্রতিনিধি

 ২০২২-২৩ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) তে এবার ৩ ইউনিটে অংশ নেবেন ৯ হাজার ৫ শ’ ৪৪ শিক্ষার্থী।
শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা শনিবার (২০ মে) ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে। এবছরও দেশের মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এ পরীক্ষাটি।

এতে ‘এ’ ‘বি’এবং ‘সি’ তিন ইউনিটে সারা দেশে অংশ নেবেন ৩ লাখ ২ হাজার ২৩১ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

তিন ইউনিটে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে অংশ নেবেন ৯ হাজার ৫ শ’ ৪৪ শিক্ষার্থী। এরমধ্যে আগামী শনিবার (২০ মে) ‘বি’ ইউনিট, শনিবার (২৭ মে) ‘সি’ ইউনিট এবং শনিবার  (৩ জুন) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার ও সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম এতথ্য নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে শাবিপ্রবি’তে ভর্তি কমিটির সদস্যদের নিয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসব উপ-কমিটি কাজ করে যাচ্ছে। তারা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!