1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ আয়োজন নিয়ে অসন্তুষ্ট আইসিসির সদস্যরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

বিশ্বকাপ আয়োজন নিয়ে অসন্তুষ্ট আইসিসির সদস্যরা

প্রতিনিধি

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচই ছিল লো স্কোরিং। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া ম্যাচগুলো। সেখানকার উইকেটগুলোতে ব্যাটারদের রান করতে রীতিমতো লড়াই করতে হয়েছে। তাছাড়া ক্যারিবিয়ান অঞ্চলে যাতায়াতেও বেশ সমস্যায় পড়তে হয়েছে। সবমিলিয়ে এই আয়োজন নিয়ে বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড অসন্তুষ্ট।

এ মাসেই আইসিসির একটি সভা আছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের প্রতিনিধিরা এ সভায় বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তুলবে বলে জানা গেছে।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামসহ ওয়েস্ট ইন্ডিজের একাধিক পিচ ব্যাটিংয়ের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। টি-টোয়েন্টির আদর্শ বিজ্ঞাপন হতে পারে কি না এমন পিচ, বিশ্বকাপ চলার সময়ই এ নিয়ে বিতর্ক তৈরি হয়। যদিও কঠিন পিচের কারণে ব্যাট-বলের লড়াইয়ে একটা ভারসাম্য ছিল, সেটিও অনেকে মনে করেন।

তবে বিশ্বকাপজুড়েই লজিস্টিক ঝামেলা পোহাতে হয়েছে সংশ্লিষ্ট সবাইকে। যুক্তরাষ্ট্রসহ মোট সাতটি দেশে হয়েছে বিশ্বকাপ। ক্যারিবিয়াতে এক ঘণ্টার ফ্লাইটেও মাঝেমধ্যে ২০ ঘণ্টা লেগেছে। গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালের পর ফাইনালের ভেন্যু বার্বাডোজে যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট ছিল না।

বারই প্রথম ২০টি দল নিয়ে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, টুর্নামেন্টটির ইতিহাসে যা সর্বোচ্চ। সামনে দলের সংখ্যা আরও বাড়ানো হবে কি না, সে আলোচনাও উঠেছে। তবে আইসিসির কর্মকর্তারা ক্রিকবাজকে বলেছেন, দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এখনই তাদের নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!