ইপেপার / প্রিন্ট
২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে, এটা প্রায় সবারই জানা। সাধারণত ফুটবল বিশ্বকাপে বিভিন্ন জাতি-গোষ্ঠীর সম্মিলন ঘটে থাকে। মদের আসরও বসে স্বাভাবিকভাবেই। তবে বিশ্বকাপের অনেক আগেই সৌদি আরব জানিয়ে দিয়েছে, তাদের দেশে মদ পান করা যাবে না।
অর্থাৎ ২০৩৪ বিশ্বকাপে অংশ নেওয়া দর্শকরা অ্যালকোহল পান করতে পারবেন না। গতকাল বুধবার যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ এই তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রদূত জানিয়েছেন, যারা এই টুর্নামেন্টে ভ্রমণ করবেন, তাদের উচিত উপসাগরীয় দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। পুরো ইভেন্ট জুড়ে কোথাও—এমনকি হোটেলেও—মদ বিক্রি করা হবে না।
রাষ্ট্রদূত এলবিসিকে বলেন, ‘এই মুহূর্তে আমরা মদ অনুমোদন করি না। মদ ছাড়াও অনেক মজা করা যায়—এটি ১০০% প্রয়োজনীয় নয়। আপনি চাইলে দেশ ছাড়ার পর পান করতে পারেন, তবে বর্তমানে আমাদের দেশে মদ নেই। আমাদের আবহাওয়ার মতোই, এটি একটি শুষ্ক দেশ।