1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিয়ের সময় অমৃতার নাম পাল্টে দেন সাইফ! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিয়ের সময় অমৃতার নাম পাল্টে দেন সাইফ!

প্রতিনিধি

বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের বিচ্ছেদ হয়েছে বহু বছর আগে। তবে তাদের দীর্ঘদিনের পুরনো সম্পর্ক ও বিয়ে নিয়ে আজও ভক্তদের কৌতুহলের শেষ নেই। তবে জানা গেল, বিয়ের সময় নাকি অমৃতার নাম পাল্টে দিয়েছিলেন সাইফ; যার পেছনে ছিল বড় কারণ!

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ফ্যাশন ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা সাইফ-অমৃতার বিয়ের সময়ের অজানা কিছু তথ্য সামনে আনেন। তারা জানিয়েছেন, অমৃতাকে কখনও ধর্ম পরিবর্তনের জন্য চাপ না দিলেও বিয়ের সময় তার একটি নতুন নাম রাখা হয়েছিল।

আবু জানি ও সন্দীপ খোসলা জানান, মাত্র সাত-আট মাস প্রেমের সম্পর্কের পর হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সাইফ ও অমৃতা। অমৃতার মনে কিছুটা সংশয় থাকলেও সাইফ ছিলেন অনড়। বিয়ের দিনটি ছিল বেশ নাটকীয়। ডিজাইনার জুটি জানান, তারা নিজেরা সাক্ষী হিসেবে নিকাহনামায় স্বাক্ষর করেছিলেন। বিয়ের দিন অমৃতা তার মায়ের গয়না পরেছিলেন এবং সাইফ পরেছিলেন একটি গলাবন্ধ শেরওয়ানি।

বিয়ের পরও মায়ের সঙ্গেই থাকতে চান সারা আলী খান
কারিনার সঙ্গে সুখের সংসার, তবুও অতীত ভুলতে পারছেন না সাইফ
বিয়ের আনুষ্ঠানিকতার জন্য একজন কাজি ও একজন শিখ পণ্ডিতকে নিয়ে আসা হয়েছিল। সাইফ তার মা শর্মিলা ঠাকুরের মতো অমৃতাকে ধর্ম পরিবর্তনের জন্য কখনও জোর করেননি। তবে মুসলিম রীতিতে বিয়ের সময় কাজি সাহেব অমৃতার একটি নতুন নাম রাখার প্রস্তাব দেন। বর্ণানুক্রম অনুযায়ী ‘এ’ (A) দিয়ে তার নতুন নাম রাখা হয় ‘আজিজা’।

সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের পরিবারের পটভূমি ছিল ভিন্ন। অমৃতার মা মুসলিম এবং বাবা শিখ পরিবারের সদস্য ছিলেন। অন্যদিকে সাইফের বাবা মনসুর আলি খান পতৌদি ছিলেন মুসলিম এবং মা শর্মিলা ঠাকুর ছিলেন হিন্দু (বিয়ের পর ধর্মান্তরিত)। বয়সে সাইফের চেয়ে ১৩ বছরের বড় হওয়া এবং ভিন্ন ধর্মের হওয়ার কারণে তৎকালীন সময়ে তাদের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। দীর্ঘ ১৩ বছরের সংসার জীবনের পর ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এই তারকা দম্পতির।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!