1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিয়ের গুঞ্জনের মাঝে বিজয়-রাশমিকাকে নিয়ে নতুন খবর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫

বিয়ের গুঞ্জনের মাঝে বিজয়-রাশমিকাকে নিয়ে নতুন খবর

প্রতিনিধি

বিয়ের পিঁড়িতে বসছে দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা- এমনটাই আলোচনা বেশ কয়েকদিন ধরে, এমন আবহে এই জুটিকে নিয়ে এলো নতুন খবর, গত সোমবার বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রণবালী’। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘রণবালী’র মাধ্যমে আবারও পর্দায় ফিরছে বিজয়-রাশমিকা জুটি। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এটি পরিচালক রাহুল সংকৃতিয়ানের সঙ্গে বিজয়ের দ্বিতীয় কাজ; এর আগে তারা একসঙ্গে ‘ট্যাক্সিওয়ালা’ উপহার দিয়েছিলেন।

আরও পড়ুন
কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?
ভরা মঞ্চে রাশমিকার হাতে চুমু বিজয়ের, লজ্জায় নায়িকা!
‘ব্যাচেলর হানিমুনে’ বিজয়-রাশমিকা
বিজ্ঞাপন

সিনেমাটি প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস। এর আগে বিজয়ের ‘ডিয়ার কমরেড’ ও ‘খুশি’ সিনেমাটিও এই একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছিল। টি-সিরিজের ব্যানারে চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় দ্বৈত সংগীত পরিচালক অজয়-অতুল।

উনিশ শতকের ভারতের সত্য ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘রণবালী’। মূলত ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছায়া অবলম্বনে এর গল্প সাজানো হয়েছে। সিনেমার নাম ঘোষণার পাশাপাশি একটি বিশেষ টিজার বা ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। যেখানে ব্রিটিশ শাসনামলের নির্মমতা এবং ঔপনিবেশিক শাসনের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে।

ডিএ

রাশমিকা মান্দানা
ফলো করুন

বিয়ের পিঁড়িতে বসছে দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা- এমনটাই আলোচনা বেশ কয়েকদিন ধরে, এমন আবহে এই জুটিকে নিয়ে এলো নতুন খবর, গত সোমবার বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রণবালী’। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘রণবালী’র মাধ্যমে আবারও পর্দায় ফিরছে বিজয়-রাশমিকা জুটি। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এটি পরিচালক রাহুল সংকৃতিয়ানের সঙ্গে বিজয়ের দ্বিতীয় কাজ; এর আগে তারা একসঙ্গে ‘ট্যাক্সিওয়ালা’ উপহার দিয়েছিলেন।

সিনেমাটি প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস। এর আগে বিজয়ের ‘ডিয়ার কমরেড’ ও ‘খুশি’ সিনেমাটিও এই একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছিল। টি-সিরিজের ব্যানারে চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় দ্বৈত সংগীত পরিচালক অজয়-অতুল।

উনিশ শতকের ভারতের সত্য ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘রণবালী’। মূলত ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছায়া অবলম্বনে এর গল্প সাজানো হয়েছে। সিনেমার নাম ঘোষণার পাশাপাশি একটি বিশেষ টিজার বা ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। যেখানে ব্রিটিশ শাসনামলের নির্মমতা এবং ঔপনিবেশিক শাসনের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!