1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিয়েতে বিশ্বাস নেই, শুধু শয্যাসঙ্গীর প্রয়োজনে—বলেও অস্বীকার টাবুর - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

বিয়েতে বিশ্বাস নেই, শুধু শয্যাসঙ্গীর প্রয়োজনে—বলেও অস্বীকার টাবুর

প্রতিনিধি

নিজের বক্তব্য যে এভাবে ব্যুমেরাং হয়ে ফিরবে, সেটা বোধ হয় ঘুণাক্ষরেও বুঝতেই পারেননি বলিউড অভিনেত্রী টাবু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়তেই টনক নড়েছে অভিনেত্রীর|

বিরক্ত টাবুর দাবি, তিনি যা বলেছিলেন সংবাদমাধ্যমে সেটা বিকৃত করে প্রচার করা হয়েছে। যার জেরে ভুগতে হচ্ছে তাকে।

শুধু তাই নয়, এই ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমকে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ছবিতে যোগ দিয়েছেন টাবু। এই ছবিতে টলিউডের যিশু সেনগুপ্তকেও দেখা যাবে। অভিনেত্রী নিজেই সেই খুশির খবর শুনিয়েছিলেন। তখনই প্রকাশ্যে আসে তার এক সাক্ষাৎকার।

২০২৪ সালে অভিনেত্রী ‘ক্রিউ’ ছবিতে অভিনয় করেছিলেন। সেই সিনেমার প্রচারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, টাবু বিয়েতে বিশ্বাসী কি না?

জবাবে অভিনেত্রী বলেছিলেন, ‘বিয়েতে বিশ্বাসী নই। পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই…!’

টাবুর এই বক্তব্য হঠাৎ আবারও ভাইরাল। যার জেরে সোশ্যাল মিডিয়ায় নাস্তানাবুদ হচ্ছেন তিনি। পাশাপাশি নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হচ্ছে এই তারকাকে।

নেটিজেনদের নানারকম কটূক্তি থেকে দূরে রাখতেই এরপর অভিনেত্রীর দাবি, পুরোটাই সংবাদমাধ্যমের কারসাজি। তিনি এরকম কোনও কথা বলেননি।

এখানেই শেষ নয়, টাবু মনে করছেন- তার ভাবমূর্তিতে কালি ছেটাতে কিছু গণমাধ্যম উঠেপড়ে লেগেছে। যেখানে রমরমিয়ে এই ধরনের কুৎসিত খবর প্রচার করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!