1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বিশেষ প্যারাজাম্প কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে প্যারাট্রুপারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এক বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এ সময় মেট্রোরেলের সব স্টেশনেই ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং যাত্রী পরিবহন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়, বিজয় দিবসের আনুষ্ঠানিকতা ও নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যারাজাম্প চলাকালে আকাশপথে নামা প্যারাট্রুপারদের নিরাপত্তা এবং যে কোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সময়টুকুতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাময়িক এই বন্ধের ফলে যাত্রীসাধারণের যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে বলে স্বীকার করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এজন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!