1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করতে হবে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করতে হবে

প্রতিনিধি

বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করতে হবে
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করতে হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটা সুস্থ সমাধানের দিকে যাওয়া। পাশাপাশি, রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটির রোডম্যাপ একসঙ্গে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সব রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গায় তৈরি হবে।
তিনি আরও বলেন, দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টির প্রেক্ষিতে আলোচনায় এসেছে।

গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ড. মুহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিয়েছিলেন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল, প্রত্যাশা আছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিচার, সংস্কার এবং মানুষের ভোটার অধিকার নিশ্চিতদের জন্য শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু কি সরকার? নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার?

আমরা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার, সেটা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যাসহ বিগত আমলের অপরাধগুলোর বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব থেকেই রাজনৈতিকভাবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। জুলাই ঘোষণাপত্রের যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, সেই সময় কিন্তু আগাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!