1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে : আমিনুল হক - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে : আমিনুল হক

প্রতিনিধি

বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, সমাজের মানবিক বিষয়ে নিয়ে মানবকল্যানে কাজ করাই বিএনপির লক্ষ্য।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতালের ডাইরেক্টর অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদাদের কাছে ৮টি হুইল চেয়ার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এই ধরনের সামাজিক কার্যক্রম করে আসছি। সমাজে মানবকল্যানে মানবিক যে কাজগুলো রয়েছে তা আমরা সবসময় করে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কে এম মজিবুল হক, মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. এ কে এম মাসুদ আকতার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!