1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, চলছে সংক্ষিপ্ত কর্মসূচি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, চলছে সংক্ষিপ্ত কর্মসূচি

প্রতিনিধি

ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি পাঁচ দিন থেকে কমিয়ে একদিন করেছে দলটি।

বাকি চারদিনের কর্মসূচির অর্থ বন্যার ত্রাণ তহবিলে খরচ করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

কর্মসূচি অনুযায়ী, রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে দলটি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও মহানগর বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ ছাড়া আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিন বাদ আসর সারা দেশে বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হবে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল।

তিনি বলেন, একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন, সেজন্য আমরা দোয়া চাইব।

বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দলের মহাসচিব বলেন, বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠাবার্ষিকীর দিন অনাড়ম্বরভাবে পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!