1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে স্বাগত জানালেন হাসনাত আবদুল্লাহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে স্বাগত জানালেন হাসনাত আবদুল্লাহ

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির যারা মনোনয়নবঞ্চিত হয়েছেন, কিন্তু বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে দায়িত্ব নিতে চান, আমরা তাদের এনসিপিতে স্বাগত জানাচ্ছি। কে জিতবে বা হারবে তা মুখ্য নয়, বরং নির্বাচন ব্যবস্থাকেই জেতানো আমাদের মূল লক্ষ্য।
বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা এমন এক মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছি, যারা নিজের দলের লোককেও রাস্তায় গুলি করে হত্যা করতে পিছপা হয় না। যারা বুলেটের রাজনীতিতে অংশ নিতে চান না, তারা নিজেদের সম্ভাবনা নষ্ট করবেন না।
তিনি আরও বলেন, মানুষ আতঙ্কে আছে যে ভোট দিতে পারবে কি না। আমরা বলি, আমাদের গণতন্ত্রের জয়কে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যারা ব্যালটের পরিবর্তে বুলেট বেছে নিয়েছে, তাদের বিচার করা হবে। সরকার গঠনের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আসন ভাগাভাগির বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনীতি করতে হলে রাজনীতি করতে হবে, সাংবাদিকতা করতে হলে সাংবাদিকতাই করতে হবে। মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক দলকে কলঙ্কিত করা চলবে না।
তিনি আরও বলেন, এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়, তবে সংস্কারের লক্ষ্যে যদি কেউ আসতে চায়, আমরা তাদের অন্তর্ভুক্ত করব। কিন্তু পার্লামেন্টের আসন ভাগাভাগি করে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের সংসদ হচ্ছে রাজপথ, শক্তি হচ্ছে জনগণ, আর রাজনৈতিক সততাই আমাদের মূল বিনিয়োগ।
সভায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!