1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাহিরের কোনো নেতার নির্দেশে দেশ চলতে পারে না - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী

বাহিরের কোনো নেতার নির্দেশে দেশ চলতে পারে না

প্রতিনিধি

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাহিরের কোনো নেতা দিয়ে বাংলাদেশের কোনো কর্মী চলতে পারে না। বাহিরের কোনো নেতার নির্দেশে বাংলাদেশ চলতে পারে না। কেউ কেউ এখন বলছেন ৫ই আগস্ট চাইলে আপনাদের নেতা রাষ্ট্রক্ষমতা গ্রহণ করতে পারতেন। আপনার নেতা এখন পর্যন্ত দেশে আসার নিরাপত্তা বোধ করেন না, তিনি রাষ্ট্রক্ষমতা কীভাবে গ্রহণ করবেন।

বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা চত্বর থেকে নাজিরপুর ইউনিয়ন বাংলাবাজার সংলগ্ন জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার অফিস পর্যন্ত একটি সংক্ষিপ্ত গণসংযোগ ও পথসভা শেষে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন , আমরা ইতিমধ্যে যে কার্যক্রমগুলো চালু করেছি, এগুলো আগামী দিনে অব্যাহত রাখার প্রশ্নে বাউফলবাসী ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ব্যাপকভাবে আমাদের বিজয়ী করবে। আমাকে আজকে জিজ্ঞেস করা হয়েছে বাউফলে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে কিনা? আমি বলেছি বাউফলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার কোনো প্রতিদ্বন্দ্বী এবার নাই। আমাদের প্রতিযোগিতা আছে ,আমরা প্রতিযোগিতা করতে চাই ভালো কাজের সাথে।

তিনি আরও বলেন, কেউ যদি একটা ভালো কাজ করে দেখাতে পারে জামায়াতে ইসলামীর প্রতিযোগিতা হচ্ছে আমরা পাঁচটা ভালো কাজ দিয়ে তার সাথে মোকাবিলা করবো। আর কেউ যদি আমাদের এই ভালো কাজ থামিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে শরীরের ঘাম এবং রক্ত মিশিয়ে আমাদের এই সমাজ কল্যাণের কাজগুলো অব্যাহত রেখে যাব।

এ সময় বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, ছা্ত্রশিবির সভাপতি লিমন হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজল, বাউফল ফাউন্ডেশন সচিব অ্যাডভোকেট আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!