1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাসদ কার্যালয়ের সাইনবোর্ড ভাংচুরের দাবি, নেতাদের নিন্দা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

বাসদ কার্যালয়ের সাইনবোর্ড ভাংচুরের দাবি, নেতাদের নিন্দা

প্রতিনিধি

রাজধানীর সেগুনবাগিচায় রাজনৈতিক দল বাসদের কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। কিন্তু ভবনে উপস্থিত বাসদের কর্মীরা ওপর থেকে চেঁচামেচি করলে পরে তারা পালিয়ে যায় বলেও দাবি করা হয়।

শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এক যুক্ত বিবৃতিতে সেগুনবাগিচায় বাসদ কার্যালয়ের সাইনবোর্ড অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দ্বারা ভাঙচুর ও খুলে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল ১০ এপ্রিল দিবাগত রাতে আনুমানিক ১২টার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত সেগুনবাগিচায় ৮/৪-এ ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় অবস্থিত বাসদ কার্যালয় ও ভ্যানগার্ড কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করলে ভবনে উপস্থিত বাসদের কর্মীরা ওপর থেকে ডাকাডাকি করলে দুর্বৃত্তরা ভ্যানগার্ড কার্যালয় লেখা সাইনবোর্ডটি নিয়ে পালিয়ে যায় এবং বাসদের সাইনবোর্ডটি খোলার চেষ্টা করলেও সেটি নিতে পারেনি।

এর আগে ৯ এপ্রিল রাতেও একবার দুর্বৃত্তরা সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করে। ওইদিনও বাসদের কর্মীরা দেখে ফেলায় তা নিতে পারেনি।

বামজোট নেতৃবৃন্দ বাসদ অফিসের সাইনবোর্ড ভাঙচুর ও খুলে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বাসদ অফিসসহ সব রাজনৈতিক দলের কার্যালয়ের নিরাপত্তা বিধানে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!