1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাবে: ধর্ম উপদেষ্টা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাবে: ধর্ম উপদেষ্টা

প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাবে। আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো। অন্যান্য ছোট দলগুলো যদি পায় তাহলে ফরায়েজী আন্দোলন পাবে না কেন? আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই। সমস্ত মুসলমানকে অন্তরের মধ্যে জায়গা দিই। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর মাদরাসার ৮০তম ফরায়েজী আন্দোলনের মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হাজী শরীয়ত উল্লাহর জমানায় ব্রিটিশরা কৃষকদের ওপর জুলুম করতো। কৃষকদের জোর করে নীল চাষ করাতো, আর সেই নীল কম দামে কিনে নিতো তারা। তাতে কৃষকরা মজুরিও পেতো না। সেই জুলুমের বিরুদ্ধে ফরায়েজী আন্দোলন গড়ে তুলেছিলেন। এই ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন হাজী মোহাম্মদ শরীতউল্লাহ। তিনি এই বাংলার ও উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, আজকের যে বাংলাদেশ, হাজার হাজার মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজের প্রতি আগ্রহী, রোজার প্রতি আগ্রহী এগুলো হাজী শরীয়ত উল্লাহ সাহেবের অবদান, পীর সাহেবের অবদান। সেই ইতিহাস মানুষ ভুলে গেছে। আবার এই ইতিহাসকে আমাদের পুনজ্জীবিত করতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, হাজী শরীয়ত উল্লাহর অবদান বর্ণনা করো, ফরায়েজী আন্দোলন সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো—এরকম প্রশ্ন অনার্স-মাস্টার্সে আসতো। নানা কারণে এই জাতীয় প্রশ্নগুলো এখন আর সিলেবাসে নাই। আমরা আশাকরি আগামীতে যিনি আসবেন নতুন সিলেবাসে ফরায়েজী আন্দোলন, হাজী শরীয়ত উল্লাহ ছাহেব (রহ.)-এর জীবনী ও ওনাদের কালজয়ী অবদান সিলেবাসভুক্ত হবে।

এ সময় হাজী শরীয়ত উল্লাহর আস্তানার গদিনসিন পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, দেশবরেণ্য ওলামায় কেরামগণ, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ ও ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীসহ লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, ঐতিহাসিক ব্রিটিশবিরোধী ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়ত উল্লাহর গ্রাম মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর মাদ্রাসার মাহফিলে প্রতি বছর লাখো মানুষের জমায়েত ঘটে। ৮০ বছর যাবত এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন যাবত তার অনুসারীদের দাবি কৃষক শ্রমিকদের নিয়ে করা হাজী শরীয়ত উল্লাহর ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক দলে ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’ নামে রুপান্তরিত করবে। এতদিন ফ্যাসিবাদী সরকার থাকার কারণে এবং ইসলামবিরোধী হওয়ায় নিবন্ধন পাননি তারা। এখন পুনরায় ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে নিবন্ধনের জন্য দাবি জানিয়েছেন হাজী শরীয়ত উল্লাহর অনুসারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!