1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ :নাসীরুদ্দীন পাটওয়ারী - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ :নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিনিধি

নাগরিক কমিটির ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন—আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না৷ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ। জনগণের পক্ষেই আমরা লড়াই করতে চাই।

গতকাল রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘কোনো আদর্শিক বিভাজনে কেউ যাবেন না। এখানে লাল সন্ত্রাস, নেভি সন্ত্রাস, সবুজ সন্ত্রাস—অনেক সন্ত্রাস আসবে। চব্বিশের গণ–অভ্যুত্থানের পর আমরা কোনো জাতিগত বিদ্বেষ চাই না, কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। আদর্শিক বিভাজন থেকে আমরা সরে আসতে চাই। জনগণের মূল্যায়নে সংবিধান তৈরি হবে, জনগণকে ফোকাস করে।

তিনি বলেন, একাত্তরের পর জনগণকে অন্ধকারে রেখে একটি সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধানের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছিল। বিভাজনের রাজনীতি যে সংকট তৈরি করেছে, সেই সংকটের একটা পর্যায়ে এসে চব্বিশের গণ-অভ্যুত্থান হলো।

বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনকে ‘অন্ধকার সময়’ উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সেই সময়ের অজানা অধ্যায়গুলো নিয়ে অনেকে কাজ করছেন। দিন দিন এই বিষয়গুলো মানুষের সামনে ধীরে ধীরে উঠে আসছে। জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নতুন যে রাজনৈতিক দল আসবে, সেখানে পড়াশোনা ও আলোচনার চর্চা অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!