1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির

প্রতিনিধি

ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় আদালত পর্যন্ত গড়ানো সেই আলোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির ফের আলোচনায়। তবে এবার কোনো আইনি ঝামেলা নয়, বরং জীবনের নতুন এক অধ্যায় শুরু করে নেটিজেনদের নজর কেড়েছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি।’

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে-অপরকে মালা পরিয়ে দিচ্ছেন এই দম্পতি। ভিডিওজুড়ে দুজনের খুনসুটি ও আনন্দঘন মুহূর্ত ফুটে উঠেছে। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার এই খবর প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক নেটিজেনই শুভকামনা জানালেও কেউ কেউ তুলেছেন ভিন্ন প্রশ্ন। কমেন্ট বক্সে অনেক অনুসারী মন্তব্য করেছেন যে, বাংলাদেশি পাসপোর্ট পেতেই কি কোনো বাংলাদেশি ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন মনিকা?

এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা দায়েরের পর মনিকা কবিরকে নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই নিজের বিয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় এলেন এই মডেল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!