1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে গণঅধিকারের বিক্ষোভ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে গণঅধিকারের বিক্ষোভ

প্রতিনিধি

বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ। এছাড়া দলটি মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিও শুরু করেছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর শাহজাদপুরে কনফিডেন্স সেন্টারের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।

এসময় আন্দোলনকারীদের হাতে বিভিন্ন প্লে-কার্ড দেখা যায়। এতে লেখা রয়েছে- রক্ত দিয়া বানাইছি ঘর দিল্লি দেখায় পানির ডর, কান্না করতে ভয় লাগে যদি আর কোনো এক ফোঁটা পানি বাড়ে, আমার প্রাণের শহর ভালো নেই।

বিক্ষোভে দলটির নেতারা বলেন, ভারত রাজনৈতিক প্রতিহিংসায় সীমান্তবর্তী নদীগুলো বাঁধ খুলে দিয়েছে। এতে বাংলাদেশের ২০টি জেলায় ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন ভারতীয় হাইকমিশন যাবো। সেখানে জানতে চাইব, ভারতের প্রধানমন্ত্রী কেন আগাম না জানিয়ে বাঁধ খুলে দিয়েছে। আমরাও দেখব ভারত কীভাবে আমাদের সহযোগীতা ছাড়া সেভেন সিস্টারে শান্তি বজায় রাখে।

বক্তারা আরও বলেন, ভারত খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে অন্যায় করেছে। তাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশের সঙ্গে সু-সম্পর্ক সম্ভব না। ভারত যদি বাংলাদেশের ছাত্র-জনতার বিরুদ্ধে আর কোনো সিদ্ধান্ত নেয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।

তারা বলেন, ভারত যে বাঁধগুলো খুলে দিয়েছে, সেগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!