1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বলিউড সিনেমা নির্মাণ করবেন এই বাঙালি পরিচালক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বলিউড সিনেমা নির্মাণ করবেন এই বাঙালি পরিচালক

প্রতিনিধি

বলিউডের হিন্দি সিনেমা নির্মাণ করবেন ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা শুভ্রজিৎ মিত্র। সম্প্রতি বলিউডের একটি প্রথম সারির প্রযোজনা সংস্থা থেকে ডাক পেয়েছেন এই নির্মাতা। আর মুম্বাই থেকে আসা শুভ্রজিতের এমন খবরেই উত্তাল টালিপাড়া। কারণ ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি তৈরির পরিকল্পনা রয়েছে ওই প্রযোজনা সংস্থার।  

শোনা যাচ্ছে, যেই চলচ্চিত্রের জন্য শুভ্রজিৎ ডাক পেয়েছেন, সেই সিনেমার প্রযোজনা সংস্থার ব্যানারে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, হৃতিক রোশনের মতো তারকারা অভিনয় করেছেন।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ্রজিৎ জানান, ‘বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে; এই মুহূর্তে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি এখনও অনেকে সময়ের ব্যাপার।’

ওই চলচ্চিত্র প্রযোজনা সংস্থার সিইও এবং ক্রিয়েটিভ এবং কনটেন্ট হেড এর সঙ্গে প্রায় প্রতিদিনই এই বিষয় নিয়ে শুভ্রজিত আলোচনা করছেন বলে জানান। ওই সংস্থাকে একাধিক ঐতিহাসিক গল্প পাঠিয়েছেন এই নির্মাতা, যার মধ্যে রয়েছে পলাশির যুদ্ধ, সুলতান আমল এমনকি মৌর্য সাম্রাজ্যের গল্প। প্রযোজনা সংস্থাটি কোন একটি উপন্যাস নির্বাচন করলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এই নির্মাতা।

গল্পগুলো নির্বাচিত হলে বলিউড থেকে কাদের সঙ্গে নেবেন এমন প্রশ্নে কারও নাম উল্লেখ করেননি শুভ্রজিৎ। তিনি জানিয়েছেন, কোন উপন্যাস নির্বাচিত হবে তার উপরে পুরোটাই নির্ভর করছে। তাই আগেভাগে কারও নাম প্রকাশ করবেন না।

প্রসঙ্গত, চলচ্চিত্রের পটভূমিকায় ধ্রুপদী সাহিত্য, পিরিয়ড ড্রামা নিয়ে একাধিক ছবি নির্মাণ করেছেন শুভ্রজিৎ মিত্র। এমন ফিচার ফিল্মগুলোর পাশাপাশি পাথ ব্রেকিং ডকুমেন্টারির জন্যও সুপরিচিত এই নির্মাতা। এদিকে শুভ্রজিতের পরের ছবি ‘কালমৃগয়া’র নামও ইতোমধ্যে উন্মোচন হয়েছে। সেই ছবির পাশাপাশি তিনি হিন্দি ছবি পরিচালনা করবেন কি না, তাই নিয়ে এখন জল্পনা চলছে টালিগঞ্জে।

২০২১ সালে শুভ্রজিতের মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘অভিযাত্রিক’ ২৭টি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। চলচ্চিত্রটিকে আধুনিক যুগের ক্লাসিক হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও লেখক এবং পরিচালক হিসেবে ৯ টি খ্যাতি অর্জন করেছেন এই বাঙালি চলচ্চিত্র নির্মাতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!