1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বলিউডে টিকছেন না রণবীর - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বলিউডে টিকছেন না রণবীর

নিজস্ব প্রতিবেদক

বলিউড তারকাদের অনেকেরই এখন নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। সে তালিকায় আছেন শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগনসহ অনেকেই। এবার জল্পনা, রণবীর সিংও নাকি নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। তবে ক্যারিয়ারের ভাঁটা পড়ায় বলিউডে টিকে থাকতে নাকি এই সিদ্ধান্ত নিচ্ছেন নায়ক, এমনটিই জল্পনা।

করোনাকাল থেকেই রণবীর সিংয়ের ফিল্মি ক্যারিয়ারে খানিক ভাঁটা পড়েছে বললে ভুল হবে না। তার ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ এসব যেন জায়গায় পায়নি শাহরুখ-রণবীর কাপুরদের ‘পাঠান’, ‘জওয়ান’,‘অ্যানিম্যাল’-এর কাছে।

এছাড়াও গত বছর রোহিত শেট্টির সিংহাম অ্যাগেইন-এর সাইড কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগণ, কারিনা কাপুরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। এদিকে তার ‘ডন থ্রি’র কাজ নিয়ে কোনো তথ্য নেই! আর এতেই জল্পনা, বিটাউনের প্রতিযোগিতায় টিকতে এবার প্রযোজনা সংস্থা খুলছেন রণবীর!

এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই মুখ খুলল রণবীরের টিম। তাদের কথায়, ‘এই খবর সম্পূর্ণ মিথ্যা। মোটেই অভিনেতার এমন কোনও পরিকল্পনা নেই অদূর ভবিষ্যতে। তিনি বর্তমানে নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন।’

প্রসঙ্গত, রণবীর বর্তমানে আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’ সিনেমার শুটে ব্যস্ত রয়েছেন। যে ছবিতে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবনদের মতো তাবড় তারকাদের দেখা যাবে। আদিত্যর ‘ধুরন্ধর’-এ র এজেন্টের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। যে এক মারাত্মক মিশন নিয়ে পাকিস্তানে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!